images

শিক্ষা

কেরাত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ইয়াহইয়া ইউসুফ

ঢাকা মেইল ডেস্ক

২০ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

'জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬' এ জাতীয় পর্যায়ে কেরাত (ঘ গ্রুপে) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন কবি ও নাশিদ শিল্পী ইয়াহইয়া ইউসুফ। 

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি-২০২৬-এর সভাপতি এস এম ফয়েজ উদ্দিনের হাত থেকে মঙ্গলবার (১৯ মে) সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি। এর আগে ২০ জানুয়ারি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের হাত থেকে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনের পুরস্কার গ্রহণ করেন ইয়াহইয়া ইউসুফ।

জাতীয় পর্যায় পর্যন্ত যেতে অনেকগুলো ধাপ পার হতে হয়েছে ইয়াহইয়াকে। প্রথমে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ভেতর প্রথম হতে হয়। দ্বিতীয় পর্যায়ে নারায়ণগঞ্জ উপজেলার মধ্যে কেরাতে প্রথম হন। এরপর বিভাগীয় পর্যায়ে কেরাতে প্রথম হন। সবশেষে জাতীয় চূড়ান্ত পর্যায়ে কেরাতে তৃতীয় স্থান অর্জন করেন। 

ইয়াহইয়া বলেন, ‘পুরস্কার পেলে শান্তি লাগে। তবে প্রতিযোগিতাটা খুব একটা পছন্দ না। কতো কতো ছেলেপেলে কষ্ট পায়! এ কষ্টও আমার ভাল্লাগে না। আবার পাওয়ার আনন্দটাও চাই। কী এক মুশকিল!’ 

ইয়াহইয়া ইউসুফ সরকারি তোলারাম কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তার প্রকাশিত প্রকাশিত বই নিঃশব্দে আসা শব্দ (ডিসেম্বর, ২০১৮), ভাঙন (জানুয়ারি, ২০২০) ও তেতো পৃথিবী (অক্টোবর, ২০২২) । -বিজ্ঞপ্তি 

ক.ম/