images

শিক্ষা

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০২৬, ১২:৫২ পিএম

এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের চেক ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (১৯ মে) মাদরাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতার চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে গত ১৮ মে চারটি চেক হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা ১৯ মে থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা হতে ঈদুল আজহার উৎসব ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম/এএস