images

শিক্ষা

ট্রাইব্যুনালে আনা হলো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে

নিজস্ব প্রতিবেদক

১৭ মে ২০২৬, ১২:৫৮ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে শনিবার গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

এর পরের দিনই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত তিনি। 

রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল (শনিবার) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশিদকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা চালু

এদিন বেরোবির সাবেক এই ভিসিকে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হবে। এরপর তাকে কারাগারে পাঠানোর আবেদন করবে প্রসিকিউশন।

এর আগে, ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

শনিবার (১৬ মে) রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে তাকে আটকে রাখেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

‎একেএস/এআরএম