images

শিক্ষা

ঢাবিতে লিপিড সোসাইটি-ডাকসুর দৌড় প্রতিযোগিতা

ঢাকা মেইল ডেস্ক

১৫ মে ২০২৬, ০৭:৩৯ পিএম

‘নিয়মিত রক্তচাপ মাপুন, নীরব ঘাতক উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করুন’—এই প্রতিপাদ্য সামনে রেখে লিপিড সোসাইটি অব বাংলাদেশ (এলএসবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) যৌথ উদ্যোগে আয়োজিত হলো দৌড় প্রতিযোগিতা কর্মসূচি ‘ওলমেডিপ হাইপারটেনশন অ্যাওয়ারনেস রান (এইচএআর) ২০২৬’।  

শুক্রবার (১৫ মে) ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা শুরু হয়। কর্মসূচিতে পাঁচ কিলোমিটার এবং দুই কিলোমিটার বিভাগে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং দেশবরেণ্য ভাস্কুলার সার্জন অধ্যাপক ড. সাকলায়েন রাসেল। লিপিড সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান এবং আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

আয়োজকরা জানান, বাংলাদেশে দিন দিন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ জীবনধারা উৎসাহিত করতেই এই আয়োজন। দৌড় শেষে বিজয়ীদের সম্মাননা স্মারক ও ই-সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া লটারির মাধ্যমে ২০ জন বিজয়ীকে বিশেষ স্বাস্থ্য সুরক্ষা উপহার দেওয়া হয়। -বিজ্ঞপ্তি 

ক.ম/