images

শিক্ষা / সারাদেশ

ঘণ্টা পেরোনোর আগেই বাতিল বেরোবি ভিসির নিয়োগ

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২৬, ০৮:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার এক ঘণ্টার ব্যবধানে সেই নিয়োগ বাতিল করেছে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সহকারী সচিব মোহাম্মদ সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ বাতিল করা হয়।

এর আগে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ধারা অনুযায়ী চার বছরের জন্য অধ্যাপক ড. আনিসুর রহমানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

তবে কী কারণে নিয়োগ বাতিল করা হলো সে বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বর্তমানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ শওকাত আলী। তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপাচার্য হিসেবে নিয়োগ পান।

প্রতিনিধি/ এজে