Dhaka Mail Logo

শিক্ষা / সারাদেশ

গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছে জাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১২ মে ২০২৬, ০২:১৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২১ মে থেকে মোট ২৫ দিনের ছুটি পাচ্ছেন।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ২১ মে ২০২৬ থেকে ১৪ জুন ২০২৬ পর্যন্ত মোট ২৫ দিন (বৃহস্পতিবার থেকে রোববার) বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অফিসসমূহ ২৪ মে ২০২৬ থেকে ০৮ জুন ২০২৬ পর্যন্ত মোট ১৬ দিন (রোববার থেকে সোমবার) বন্ধ থাকবে।

প্রতিনিধি/টিবি