নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৬, ০৩:২০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎই উত্তেজনা ছাত্র সংসদ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। উভয় পক্ষই হল এলাকায় অবস্থান নিয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, হামলার অভিযোগ তুলে হাজী মুহম্মদ মুহসীন হলের গেটে ছবি-সংবলিত ব্যানার টানানোকে কেন্দ্র করে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে হলের প্রধান ফটকের সামনে হল সংসদ ও ছাত্রদলের মধ্যে কথা-কাটাকাটি চলে। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা হল সংসদকে ভবিষ্যতে আর ব্যানার না টানানোর জন্য সতর্ক করেন।
অন্যদিকে হল সংসদের নেতারা ব্যানার টানানোর প্রস্তুতি নিচ্ছেন এবং তারা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে রয়েছেন মুহসীন হলের সাধারণ ছাত্ররা।
এএইচ