০১ মে ২০২৬, ১১:৫৯ এএম
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল সভাপতি এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়-এর প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবনে অবস্থিত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আশিক উর রহমান।
আরও পড়ুন: এইচএসসির বৃত্তির আবেদনের সময় বাড়ল ৭ দিন
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি সানজিদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হাসান, অর্থ সম্পাদক জাহিদা সুলতানা রিমা, দপ্তর সম্পাদক মাহমুদ শেখ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মারুফ আহম্মেদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইউসুফ সাদিক, মেহেদী হাসান এবং সোহান সাকিব। ফলাফল ঘোষণার সময় সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
এমআর/এআরএম