নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) স্বীকৃতি অর্জন করেছে ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি)। বুধবার (২৯ এপ্রিল) বিএমইএসি রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিএমইএসি’র নির্ধারিত নীতি ও প্রক্রিয়া অনুযায়ী সকল মানদণ্ড পূরণ করার পর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ঢাকার ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) প্রোগ্রামকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। আগামী পাঁচ (৫) বছরের জন্য এই অ্যাক্রেডিটেশন সনদ বহাল থাকবে।
এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে (এসএইচএসএমসি) স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএমইএসি)।
এসএইচ/এফএ