images

শিক্ষা / সারাদেশ

বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির সাবেক শিক্ষার্থী মুনিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম

ব্রিটেনের ‘কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড কমনওয়েলথ ট্রাস্ট’ কর্তৃক প্রকাশিত ‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার।

বর্তমানে তিনি ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার এই আন্তর্জাতিক স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় ভিসি বলেন, ‘মুনিয়া ইসলাম মজুমদারের এই সাফল্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। দেশের শিক্ষাঙ্গনে তার নেতৃত্ব, অবদান ও পরিশ্রমের এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’

ভিসি তার ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

ব্রিটেনের এই ট্রাস্টটি বিশ্বজুড়ে তরুণ নেতৃত্ব তৈরি এবং সামাজিক পরিবর্তনে কাজ করা মেধাবীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করে থাকে।

প্রতিনিধি/একেবি