images

শিক্ষা

প্রশ্নফাঁসের গুজবে এনসিপির বিবৃতি, হতাশ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিবৃতিতে হতাশ হয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কথিত প্রশ্নফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি এনসিপি বিবৃতিও যুক্ত করেছেন।

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া তরুণদের  রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে কোনো রকম ফ্যাক্টচেক না করেই সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডার বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। এ ধরনের বিবৃতি প্রদান কেবল নিন্দনীয়ই নয় বরং নিদারুণ হতাশাজনক।

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপপ্রচার রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে।

এসএইচ/জেবি