images

শিক্ষা / সারাদেশ

ঠাকুরগাঁওয়ে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম

সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। এতে প্রথম দিন পরীক্ষায় অনুপস্থিত ৪৫৬ জন শিক্ষার্থী ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার।

thakur

তিনি জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার ৩৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর প্রায় ২৩ হাজার ১০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায়। তার মধ্যে প্রথম দিন পরীক্ষায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলে অনুপস্থিত ছিলেন ৪৫৬ জন শিক্ষার্থী।

Thakurgon

জেলা শিক্ষা কর্মকর্তা আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ও পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সহযোগিতায় এবারের পরীক্ষাও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

প্রতিনিধি/এসএস