images

শিক্ষা

ইডেন মহিলা কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শামিম আরা। অন্যদিকে, উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক শাহানাজ পারভীন।

নবনিযুক্ত এই দুই কর্মকর্তা পূর্বে বিভিন্ন সরকারি কলেজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষতায় ইডেন মহিলা কলেজের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ইডেন মহিলা কলেজ দেশের বৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ/এএস