images

শিক্ষা / সারাদেশ

আবু সাঈদের রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করলেন বেরোবি ভিসি

জেলা প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের রায় ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহিদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

ভিসি বলেন, এ রায়ে যে সকল ব্যক্তিকে বিভিন্ন ধারায় কাউকে মৃত্যুদণ্ড আবার কাউকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ বিষয়ে আবু সাঈদের সহপাঠীরা সন্তুষ্ট প্রকাশ করলেও অনেকেই লঘুদণ্ড প্রাপ্ত হয়েছেন, তাদের রায় বিবেচনা করার বিষয়টি নিয়ে তারা মতামত দিয়েছেন। 

তিনি বলেন, ঘটনার সময় আমি রংপুরে কিংবা দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। যার কারণে শহিদ আবু সাঈদের সহপাঠীরা, ঘটনার সাক্ষিরা কিংবা যারা ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে তাদের সন্তোষ্টি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সন্তোষ্টি, আবার শহিদ আবু সাঈদের পরিবারের সন্তোষ্টি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সন্তোষ্টি। 

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রায়ে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড পাওয়া দুইজন হলেন- এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন।

এছাড়া রায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান এবং লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডলের ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে, দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের এই ট্রাইবুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর রায় ঘোষণা করেন। 

প্রতিনিধি/এজে