images

শিক্ষা

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়হীন গ্রাম ২ হাজার ৮৪৭টি, শীর্ষে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

সারাদেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনও নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। এরমধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় স্থাপন সম্ভব হয়নি। বর্তমানে সারাদেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ২ হাজার ৮৪৭।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি এমন গ্রাম রয়েছে চট্টগ্রাম বিভাগে, যেখানে সংখ্যা ৮১৮টি। এর পর রয়েছে ঢাকা বিভাগে ৭১৭টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি, সিলেট বিভাগে ২৬০টি, বরিশাল বিভাগে ৪৫টি এবং সবচেয়ে কম রংপুর বিভাগে ৩৭টি গ্রাম।

বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন স্কুল স্থাপনের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে এ ধরনের গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব এলে এবং প্রয়োজনীয়তা ও শর্ত বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এসএইচ/এমআই