images

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজারের বেশি আবেদন

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে ৪ এপ্রিল ২০২৬। রোববার (৫ এপ্রিল ২০২৬) রাত ১২টায় শেষ হয় আবেদন ফি প্রদানের সময়সীমা। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী হতে আবেদন করেছেন ৫৩ হাজার ৬৯ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান,  আগামী ১৮ এপ্রিল ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

aminul-islam_3a5rdCw
এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টি এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদফতরের প্রতিষ্ঠান থেকে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরের প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৩১টি আবেদন জমা পড়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। 

এই বিজ্ঞপ্তির আলোকেই ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ জন এবং নারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮ জন। পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে বলেও জানান তিনি।

টিএই/এআরএম