নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে ‘দুঃসংবাদ’। তারা এ ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার যে দাবি করেছিলেন, তা নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে জানানো হয়েছে।
আরও পড়ুন: বৈশাখী ভাতা বিল জমার সময় বাড়ল
বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এ ভাতা আরও ১০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
সে সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানায়, উৎসব ভাতা ৬০ শতাংশে উন্নীত করা হলে সরকারের অতিরিক্ত প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা ব্যয় হতে পারে।
আরও জানানো হয়, সুনির্দিষ্ট অর্থের পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট অধিদফতরগুলোর কাছ থেকে বিস্তারিত প্রস্তাব আহ্বান করা হয়েছে। প্রস্তাব পাওয়ার পর তা যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে অবশেষে সরকারি সিদ্ধান্তে আটকে গেল শিক্ষক কর্মচারীদের ৬০ শতাংশ উৎসব ভাতার দাবি। ফলে ৫০ শতাংশ ভাতা নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হবে তাদের।
এএইচ