images

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের বিভিন্ন বিষয়ের মাস্টার্স শেষপর্বের পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণে পূর্বনির্ধারিত কিছু পরীক্ষা স্থগিত হওয়ায় নতুন করে এ সূচি নির্ধারণ করা হয়।

শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলো পূর্বঘোষিত ১০ মে’র পরিবর্তে ১১ মে ২০২৬ (সোমবার) অনুষ্ঠিত হবে।

নতুন সূচি অনুযায়ী, পরীক্ষা কোড ৩০২-এর অধীনে পরীক্ষাগুলো প্রতিদিন দুপুর ১টা থেকে শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

১১ মে অনুষ্ঠিতব্য পরীক্ষার অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্বে প্রকাশিত সময়সূচির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। পাশাপাশি, বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

এম/এমআর