images

শিক্ষা

মাদরাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম

বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আগামী ৬ এপ্রিল থেকে নির্ধারিত ব্যাংক শাখা থেকে তাদের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের মার্চ/২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 

আগামী ৫ এপ্রিলের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এম/ক.ম