images

শিক্ষা

মাস্টার্স ভর্তি মেধাতালিকা ও ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি মেধাতালিকা আগামী ৭ এপ্রিল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ২৬ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATMF Roll নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। একই দিন রাত ৯টা থেকে অনলাইনেও ফলাফল দেখা যাবে।

এতে আরও উল্লেখ করা হয়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী যদি বর্তমানে অন্য কোনো মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকেন, তবে তাকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন প্রোগ্রামে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে সার্চ কমিটি পুনর্গঠন

মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ৭ থেকে ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এরপর ৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে ১ হাজার ৬২০ টাকা রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ ৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। এছাড়া ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নির্ধারিত হিসাবে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অংশে পাওয়া যাবে।

‎একেএস/এআরএম