জেলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা যায় কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রদলের কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে।
গত ১ মার্চ ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ কমিটি গঠন হয়েছিলো ২০২৪ সালের ১ লা মার্চে। এতে সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। যেহেতু কমিটির মেয়াদ শেষ সম্ভাব্য নেতৃত্বে আসতে পারেন এমন নেতারা তৎপরতাও শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দলের ভেতরে-বাইরে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন আসছে।
দলীয় সূত্র বলছে, ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখা'র নতুন নেতৃত্ব চূড়ান্ত করতে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুই গুরুত্বপূর্ণ পদে কয়েকজন নেতার নাম জোরালোভাবে সামনে এসেছে। সংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও দীর্ঘদিন ধরে রাজপথে ভূমিকা রাখা নেতাদেরই নতুন কমিটিতে অগ্রাধিকার দেয়ার চিন্তা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা দায়িত্ব পাবেন সে সিদ্ধান্ত নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর।
ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি শাখা'র পদপ্রত্যাশী নেতারা বলেন, অতীতে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতাকর্মীরাও সন্তুষ্ট হবেন। সংগঠন ও সাংগঠনিক অভিভাবক চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা সম্ভব।
কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় যারা:
০৮-০৯ সেশন থেকে সভাপতি পদে এগিয়ে রয়েছেন- বর্তমান কমিটির সহসভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, এজাজুল কবির রুয়েল, শাকির আহমেদ, খোরশেদ আলম সোহেল এবং সাফি ইসলাম।
২০০৯-১০ সেশন থেকে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক আমান-উল্লাহ-আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মাসুদুর রহমান, ঢাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যরা:
১০-১১ সেশন থেকে সাধারণ সম্পাদক হতে পারেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং মাসুম বিল্লাহ।
১১-১২ সেশন থেকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, তারিকুল ইসলাম তারিক, তারেক হাসান মামুন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।
২০১২-১৩ সেশন থেকে আলোচনা'য় রয়েছেন নূর আলম ভূঁইয়া ইমন, মানসূরা আলম, মাহবুব আলম শাহিন, তৌহিদুল ইসলাম।
ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা বলেন, “অতীতে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন, তাদের দিয়ে কমিটি গঠন করা হলে তৃণমূলের নেতাকর্মীরাও সন্তুষ্ট হবেন। সংগঠন ও সাংগঠনিক অভিভাবক চাইলে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হবে।তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। তিনি যাকে যে দায়িত্ব দেবেন, সেটিই সবাই মেনে নেবে। ”
ঢাবি ছাত্রদলে আলোচনায় এগিয়ে যারা:
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য তালিকায় প্রধানত ২০১৩—১৪, ২০১৪—১৫ এবং ২০১৫—১৬ সেশনের নেতারা বেশি আলোচনায় রয়েছেন।
২০১৩—১৪ সেশন থেকে সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন ঢাবি ছাত্রদলের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম খান।
২০১৪—১৫ সেশন থেকে সবচেয়ে বেশী আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান বাপ্পী, যুগ্ম-সাধারণ আলমগীর হোসেন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সাকিব আজাদী ও আকিব জাভেদ রাফি।
এছাড়া ২০১৫—১৬ সেশন থেকেও কয়েকজন নেতা আলোচনা্য রয়েছেন। তাদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, মল্লিক ওয়াসি উদ্দিন তামী ও মো: মিনহাজ হক নয়ন।
প্রতিনিধি/ এজে