images

শিক্ষা

কারিগরি ও মাদরাসা এমপিও নীতিমালা সংশোধন

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম

বেসরকারি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা-২০২৬-এ গুরুত্বপূর্ণ সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ পেতে আগ্রহীদের জন্য ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সংশ্লিষ্ট অধিদফতরের ওয়েবসাইটে এ বিষয়ে দুটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সংশোধিত নীতিমালার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতাকে অধিক গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এম/এআর