images

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

জাপানের শিবাউরা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতোর সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বুধবার (২৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

du2

বৈঠকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের শিবাউরা ইনস্টিটিউট অব টেকনোলজির মধ্যে বায়ু দূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন।

এসময় বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিরাপদ পরিবেশ গড়তে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে বায়ু দূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। 

সেইসঙ্গে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন।

এসএইচ/এএইচ