জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ব্যতিক্রমধর্মী ঈদ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি চারজন নেতাকে উল্লেখ করে ঈদের শুভেচ্ছা জানান।
পোস্টে তিনি লেখেন, ‘এই ০৪ জনের পক্ষ থেকেই ঈদ মোবারক। একজন অস্থিতিশীল দেশকে স্থিতিশীল করেছে, একজন জুলাইয়ের ইমাম, একজন হোয়াইট দাদু এবং কিউট বিরোধী দল এবং একজন দেশের প্রধানমন্ত্রী তারেক ভাইয়া।’
আরও পড়ুন: বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে
পোস্টে তিনি আরও বলেন, ‘এই ৪টা মাথা যদি কোনোদিন একসাথে হয় সেদিনই বিপ্লব সম্ভব।’

নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে আম্মার লেখেন, ‘শিবির বলে আমি ছাত্রশক্তি, ছাত্রশক্তি বলে আমি শিবির, দল বলে আমি শিবির। আসলে আমি ইউসুফ সরকারের ভক্ত। আর জীবনের সবচেয়ে বড় সফলতা কেউ আমারে শাহাবাগী, বাম ট্যাগ দেয়নাই-আলহামদুলিল্লাহ।’
পোস্টের শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ‘ঈদ মোবারক’ বলেন।
তবে পোস্টে উল্লেখিত চার ব্যক্তির নাম স্পষ্টভাবে উল্লেখ না করায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা দেখা গেছে।
টিএই/এমআই