images

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং Flood Risk Management Research Consortium-এ পোস্টডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন।

এ ছাড়া তিনি অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইন্সটিটিউট এবং থাইল্যান্ডের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (AIT) থেকে যথাক্রমে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS), রিমোট সেন্সিং (RS) এবং পরিবেশ প্রভাব বিশ্লেষণ (EIA) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অনারারি শিক্ষক হিসেবেও যুক্ত রয়েছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক।

এম