images

শিক্ষা

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২৬, ০৪:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৬ মার্চ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ফরিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ।

এআর