images

শিক্ষা

ঢাবিতে 'ঈশা খাঁ'র' ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৯ মার্চ ২০২৬, ০১:৩৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত কিশোরগঞ্জের দুই উপজেলার শিক্ষার্থীদের সংগঠন 'করিমগঞ্জ-তাড়াইল উপজেলা ছাত্র সংসদ (ঈশা খাঁ)' কতৃর্ক ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 

রোববার (০৮ মার্চ) ঢাকার একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটির একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি বলেন, “পবিত্র মাহে রমজানে ইফতার ও নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার যে চেতনা তৈরি হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন নতুন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের শিক্ষাজীবন ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।' 

বিশেষ অতিথি তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার হোসেন লিটন বলেন,“এ ধরনের ইফতার ও নবীন বরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও নেতৃত্বের চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, এই সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থেকে সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে।”

সংগঠনের সভাপতি জুনায়েদ ইসলাম তনয় বলেন, “মাহে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আজকের এই ইফতার ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। এই আয়োজনের মাধ্যমে নতুনদের সঙ্গে পরিচয়, বন্ধন ও সম্মিলিত অগ্রযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি/এসটি