images

শিক্ষা

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

এনটিআরসিএর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত কিন্তু এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা আহ্বান করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, এনটিআরসিএর সুপারিশ পাওয়ার পরও যেসব শিক্ষক এখনো মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এমপিওভুক্ত হতে পারেননি, তাঁদের বিষয়টি সভায় পর্যালোচনা করা হবে। পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব।

এম/এআর