images

শিক্ষা

সোমবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ০৭:৫১ পিএম

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (৯ মার্চ) থেকে সকল ধরণের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে। একইদিন থেকে দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও ছুটি শুরু হবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতি বলা হয়, রমজানে ঢাকাসহ বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় সর্বসম্মতিক্রমে ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত হয়।

এদিকে দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ইতোমধ্যেই ছুটি হয়ে গেছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যায়, যা চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

মূলত রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সরকারি ছুটির কারণে এই দীর্ঘ ছুটিতে গিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এএম/এএইচ