images

জাতীয়

তহবিল তসরুপের দায়ে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

তহবিল তসরুপ বা প্রতারণাসহ বেশ কিছু অভিযোগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (৮ মার্চ) ডিএনসিসি সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত এক আদেশ জারি করে সংস্থাটি।

আদেশে বলা হয়, ‘আর্থিক ক্ষমতা অর্পণ ২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘন করতঃ ক্রয় কার্যক্রম করেছেন, সে মতে ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ এর (ক), (খ), (ঘ), (ঙ) ও (চ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতিপরায়ণ ও তহবিল তসরুপ বা প্রতারণার দায়ে একই বিধিমালার ৫৫ এর (১) উপবিধি মোতাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।’

D

আদেশে আরও বলা হয়, ‘তিনি (মোহাম্মদ আরিফুর রহমান) বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।’

এএম/এফএ