ঢাকা মেইল ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় দারুননাজাত একাডেমির চারজন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি লাভ করেছে। একাডেমির ছয়জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়ে চারজন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
দারুননাজাত একাডেমির অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক বলেন, ‘প্রথম বারের মতো বৃত্তিতে অংশ নিয়ে আমাদের চারজন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি লাভ করেছে। এটা অবশ্যই অনেক বড় প্রাপ্তি। একাডেমির অবিস্মরণীয় সাফল্যে বৃত্তিপ্রাপ্ত সকল মেধাবী শিক্ষার্থী, সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও একাডেমির সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক অভিনন্দন।’
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এসকে. মাহিউল আরেফিন বলেন, ‘দারুননাজাত একাডেমির বৃত্তপ্রাপ্ত প্রথম ব্যাচ হিসেবে আমরা গর্বিত। মাত্র দুই বছর আগে প্রতিষ্ঠিত (২০২৪ খ্রি.) দারুননাজাত একাডেমির এই সাফল্যে আমরা আমাদের সকল শিক্ষকের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, নিয়মিত শ্রেণি কার্যক্রম ও আমাদের প্রতি অধিক যত্নবান হওয়ায় আমরা এই সাফল্য অর্জন করেছি।’
২০২৫ সালে দেশের সেরা উদীয়মান প্রতিষ্ঠানের (Best Emerging Educational Institution) স্বীকৃতি পেয়েছিল আরবি ও ইংরেজি ভার্সন মাদরাসা দারুননাজাত একাডেমি।
জেবি