Dhaka Mail Logo

শিক্ষা

ডিপ্লোমা প্রকৌশলীদের পরীক্ষা স্থগিতের দাবিতে পানি ভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরীক্ষা স্থগিতের দাবিতে পানি ভবন ঘেরাও করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে পানি ভবন ঘেরাও করে রেখেছে পরীক্ষার্থীরা।

‎পরীক্ষার্থীরা জানান, আগামীকাল আমাদের যে পরীক্ষা হওয়ার কথা। সে পরীক্ষা স্থগিত করতে হবে। কারণ, সামনে নির্বাচনে আমরা পরীক্ষা দেব। নির্বাচনের পর আবার কবে লিখিত পরীক্ষা হয় তার কোন নিশ্চয়তা নাই। যে সরকার আসবে সে চাইবে তার মতো করে পরীক্ষা নিয়ে তাদের লোকজন নিয়ে আসতে। তাহলে আমরা যারা পড়াশোনা করে পরীক্ষা দেব,তাদের মূল্যায়ন কোথায় রইল।

‎মো. আব্দুর রহমান নামে এক পরীক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের আগামীকালের পরীক্ষা স্থগিত করে নির্বাচনের পরে পরীক্ষা নিতে হবে। না হয় সামনে নির্বাচন এখন প্রিলি পরীক্ষা নেওয়ার পর লিখিত পরীক্ষা নিয়ে শঙ্কা থেকে যায়। এরপর আবার আমাদের পরীক্ষার হল দিয়েছে বুয়েট বিশ্ববিদ্যালয়ে, যেখানে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ার নিয়ে একটা সমস্যা চলছে। সেখানে আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা চাই সব বিষয় মাথায় নিয়ে নির্বাচনের পরে আমাদের পরীক্ষা দেব। আমাদের পরিক্ষায় বিষয়ে সিদ্ধান্ত না হলে আমরা পানি ভবন ঘেরাও ছাড়বো না।

‎তাওহিদ নামে আরেক পরীক্ষার্থী বলেন, ‘নির্বাচনের আগে আমাদের যে পরীক্ষার নামে প্রহসনের দিকে ঠেলে দিয়েছে। আমরা সেই প্রহসন থেকে মুক্তি চাই। কারণ, নির্বাচনের আগে পরীক্ষা নিয়ে এরপর আমাদের লিখিত পরীক্ষা কবে দেয় না দেয় তার কোনো ঠিক নাই। আমরা চাই আমাদের পরীক্ষা স্থগিত করে নির্বাচনের পর পরীক্ষা নেবে। এমন ঘোষণা না আসা পর্যন্ত আমরা পানি ভবন ঘেরাও ছাড়বো না।’

‎তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। যেহেতু, আগামীকাল পরীক্ষা নেওয়ার কথা। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

‎একেএস/এমআই