images

শিক্ষা / সারাদেশ

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের ভোটে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইউসুফ আলী সভাপতি এবং আল ফিকহ অ্যান্ড ল' বিভাগের একই শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাফি সেক্রেটারি মনোনীত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভবনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

আরও পড়ুন

জকসুর সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান।

thumbnail_1000172092

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত ইউসুফ আলীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইউসুফ আলী শাখা সেক্রেটারি হিসেবে রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জাকারিয়া হোসাইনকে মনোনীত করেন।

প্রতিনিধি/এসএস