নিজস্ব প্রতিবেদক
০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে ডিবির সাইবার ইউনিটে অভিযোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় সাইবার সাপোর্ট সেন্টারে তিনি এ অভিযোগ দেন।
এর আগে রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে মামলার ঘোষণা দেন তিনি।
সাদিক কায়েম জানান, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানো হয়। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি জানান, মামলা করার জন্য আমি এখন ডিবি কার্যালয়ে আছি। ডিবির সাইবার ইউনিট মামলার কাজ শুরু করেছে। মামলা নথি জমা দেওয়ার পর এখানে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
একেএস/এআর