বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের এ, বি, সি, ডি ও ই ইউনিটের ১ম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আজ দুপুর ১২টা হতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://jnuadmission.com) প্রবেশ করে ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা ১২টা থেকে ৫ মে, ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে। ভর্তি ফিস জমাদানকারী শিক্ষার্থীদের আজ রোববার হতে ৬ মে, ২০২৫ তারিখ পর্যন্ত (সকাল ৯টা হতে বিকেল ৪টার মধ্যে) সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি ফিসের পরিমাণ
বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২,৪৩০ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১০,৪৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ এবং ইনস্টিটিউটসমূহের জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০,৪৩০ টাকা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, সংগীত ও নাট্যকলা বিভাগ (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২,৪৩০ টাকা, চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য (ব্যবহারিক ক্লাসের ফিসহ) ১২,৪৩০ টাকা।
ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিন অফিসে নিম্নবর্ণিত কাগজপত্রাদি জমা দিতে হবে
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র; ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র (Admit Card); অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম; ২ (দুই) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে বিষয় নির্বাচন (Subject Choice) এর জন্য ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল, ২০২৫ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোট আসন সংখ্যা ২৮১৫ টি।
‘এ’ ইউনিটের তিনটি পালায় মোট আসন সংখ্যা ৮৬০টি। প্রথম পালায় মোট আসন ২৮৪টি। দ্বিতীয় পালায় মোট আসন ২৮৭টি। তৃতীয় পালায় মোট আসন ২৮৯টি।
‘বি’ ইউনিটের তিনটি পালায় মোট আসন সংখ্যা ৭৮৫টি। প্রথম পালায় মোট আসন ২৯৪টি। দ্বিতীয় পালায় মোট আসন ২৯২টি। তৃতীয় পালায় মোট আসন ১৯৯টি।
‘সি’ ইউনিটের দুটি পালায় মোট আসন সংখ্যা ৫২০টি। প্রথম পালায় মোট আসন ২৩০টি। দ্বিতীয় পালায় মোট আসন ২৯০টি।
‘ডি’ ইউনিটের দুটি পালায় মোট আসন সংখ্যা ৫৯০টি। প্রথম পালায় মোট আসন ২৯৪টি। দ্বিতীয় পালায় মোট আসন ২৯৬টি।
‘ই’ ইউনিটের মোট আসন ৬০টি। ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের জন্য ২০টি আসন। প্রিন্টমেকিং বিভাগের জন্য ২০টি আসন। ভাস্কর্য বিভাগের জন্য ২০টি আসন।
প্রতিনিধি/এফএ