images

শিক্ষা

২০ দিনের মাথায় মাউশির ডিজি আউট, নতুন দায়িত্বে আজাদ খান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ এএম

নিয়োগের ২০ দিনের মাথায় আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. এহতেসাম উল হককে। তাকে ওএসডি করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই পদে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে মাউশির নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

মাউশির মহাপরিচালকের পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শীর্ষ পদ হিসেবে বিবেচনা করা হয়। গত ৩০ জানুয়ারি এই পদে নিয়োগ পেয়েছিলেন রসায়নের অধ্যাপক এহতেসাম উল হক। এত দিন তিনি পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন। কিন্তু নিয়োগের পর তাকে প্রত্যাহার করার দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষক–কর্মচারী ঐক্যজোট নামের একটি সংগঠন।

এমন পরিস্থিতির মধ্যে এহতেসাম উল হককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরিয়ে দেয়া হয়েছে। 

বিইউ/এএস