images

শিক্ষা

জাবিতে ছাত্রশিবিরের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপত্তা প্রহরীদের কম্বল বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন

বেরোবিতে র‍্যাগিং প্রতিরোধে অভিযোগ বক্স স্থাপন

পরবর্তীতে আবাসিক হল ও বিভিন্ন অনুষদের নিরাপত্তা প্রহরীদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকিসহ আরও ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি বলেন, আমরা মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ গার্ডদের মধ্যে কম্বল বিতরণ করেছি। আমাদের এই ধরনের ভালো কাজের ধারা অব্যাহত থাকবে। 

প্রতিনিধি/এমএইচএম