images

শিক্ষা

নটরডেমে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম

গত বছরের তুলনায় ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ও ডিজিএ-৫ দুটোই কমেছে। এবারের পরীক্ষায় ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৮ শমিক ৬৪ শতাংশ, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। একইসঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে। পরীক্ষার ফলের কিছুটা হলেও প্রভাব দেখা গেছে ঢাকার নটরডেম কলেজেও।

বরাবরের মতো দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল ভালো হলেও গতবারের তুলনায় পাসের হার কিছুটা কমেছে। কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

notordem-2

এ বছর প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৯ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৫২০ জন।

গত বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ২৯০১ জন। গতবারের তুলনায় এবার ৩৮১ জন জিপিএ-৫ কম পেয়েছেন।

এবার বিজ্ঞান বিভাগে ১৯৫৯ জন, মানবিকে ১৩০ জন, বাণিজ্য বিভগে ৪৩১ জিপিএ-৫ পেয়েছেন।

টিএই/এমআর