নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৩, ১১:৫০ এএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক আয়োজিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-তে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগমী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। যা শেষ হবে ৩০ নভেম্বর রাত ১২টায়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১২(ক) অনুচ্ছেদে বর্ণিত সনদগুলোর মূলকপি মৌখিক পরীক্ষায় আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।
৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে শুধুমাত্র ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে (অর্থাৎ ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) এসএমএস’র মাধ্যমে (বিজ্ঞপ্তির ৫ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে) ফি জমা দিতে পারবেন।
এইউ