Dhaka Mail Logo

শিক্ষা

সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলির আবেদন করতে পারবেন যারা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৩, ১০:০২ এএম

সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন ও বদলির জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের আগ্রহী কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। 

এতে বলা হয়, অনলাইনে আবেদন চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। ১৪-১৬তম ব্যাচের ‘অধ্যাপক’ পদমর্যাদার কর্মকর্তারা পদায়ন ও বদলির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (www.shed.gov.bd) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (www.dshe.gov.bd) ওয়েবসাইটের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদনগুলো পাঠাতে হবে।

বিইউ/এএস