নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৩, ০৩:০৭ পিএম
সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এডিস মশাবাহিত এই রোগে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। প্রাণহানির তালিকাটাও লম্বা হচ্ছে। ডেঙ্গুর এমন প্রাদুর্ভাব রোধে সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা ও প্রতিরোধ কার্যক্রমের অগ্রগিত জানতে চেয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর। আগামী ১৪ আগস্টের মধ্যে এসব কার্যক্রমের অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৩ আগস্ট) অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রচারণা চালাতে হবে।
এ সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতির হার্ডকপি ও সফট কপি আগামী ১৪ আগস্ট দুপুর ১২টার মধ্যে ইমেইলে (dtead1@gmail.com) পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএইচ/এমআর