images

অর্থনীতি

আশা এনজিওর চেয়ারম্যান হলেন সাংবাদিক মনজুরুল আহসান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১৮ পিএম

দেশের অন্যতম এনজিও আশার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

রোববার (১৮ সেপ্টেম্বর) আশার ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আশার ৪৩তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মনজুরুল আহসান বুলবুল চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও মহাসচিব পদেও একাধিকবার নির্বাচিত হয়েছেন। পেশাগত জীবনে একাধিক গণমাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। সেই সঙ্গে ইতোপূর্বেও তিনি আশার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিইউ/আইএইচ