বিশেষ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে। বিশ্বসেরা গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।
তিনি বলেন, এ উদ্যোগের শুরু হতে পারে সহজ একটি পদক্ষেপের মাধ্যমে। হোটেল ও রেস্তোরাঁয় আইওয়ার এই গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হোক। এরপর বাজারই নির্ধারণ করবে, এ মাংসের চাহিদা কতটা।
আরও পড়ুন: পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্য নিখোঁজ
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল গরুর মাংসের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।
তিনি দাবি করেছেন, আইওয়ার গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে, আলাদা প্রচারের প্রয়োজন হবে না।
মার্কিন রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
তার এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গরুর মাংস প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা আমদানির অনুমোদনের তথ্য এখনো জানানো হয়নি।
-এমএমএস