Dhaka Mail Logo

অর্থনীতি

পোশাক মালিকদের প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম

দেশে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির নতুন প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে তাদের প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা।

নেতারা বলছেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে’ মজুরি বাড়ানোর চেষ্টা চলছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানান পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

এর আগে, বিকেলে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে একটি প্রস্তাব তারা পেয়েছেন।

তবে সেখানে ঠিক কত টাকা প্রস্তাব করা হয়েছে, সেটি প্রকাশ করেনি মজুরি বোর্ড।

শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা শেষে মজুরি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বেশ কয়েক ঘণ্টা ধরে চলা সভাটি এখনো শেষ হয়নি।

উল্লেখ্য, আগের সভায় শ্রমিক প্রতিনিধিরা তাদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব করেন।

তবে এই দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছে মালিকপক্ষ।

এরআগে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন করে আসছেন পোশাক শ্রমিকরা। পরে নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন করে সরকার।

এএম