Dhaka Mail Logo

অর্থনীতি

বাংলাদেশ কমার্স ব্যাংকের পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ এএম

বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির দুই স্বতন্ত্র পরিচালকের পদত্যাগপত্রও গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নিয়োগ পাওয়া দুই পরিচালক হলেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই স্বতন্ত্র পরিচালক মো. আতাউর রহমান ও মো. মহসিন মিয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাদের পদত্যাগ ৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে।

টিএই/এমআর