Dhaka Mail Logo

অর্থনীতি

রেমিট্যান্সে সুবাতাস, ৪ মাসে এসেছে ১১.৬৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ এএম

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১ নভেম্বর পর্যন্ত চার মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১ দশমিক ৬৯ বিলিয়ন বা ১১ হাজার ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে আসা ১০ হাজার ১৯২ মিলিয়ন ডলারের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেশি।

২০২৬ সালের ১ নভেম্বর দেশে ২২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই দিনে আসা ৪৩ মিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের এ প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে তাদের অব্যাহত অবদানের প্রতিফলন। একইসঙ্গে রেমিট্যান্সের এ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত অবদানকে প্রতিফলিত করে এবং এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।

এএইচ