Dhaka Mail Logo

অর্থনীতি

প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত, কে পেলেন প্রথম পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে তার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।

এবার ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো-০৯২৩২৮৩। এছাড়া তিন লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৮৪২৫১১ নম্বর।

তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে দু‌টি এগু‌লো হলো- ০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫।

প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। এগুলো হলো-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ,ঘখ,ঘগ, ঘঘ, ঘঙ, ঘচ ঘছ  এবং গজ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো-০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০৩৪৮১৮৭, ০৬২৪০১৭, ০৭২৯৪০০, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০৩৫৯৭৮১, ০৬৩৫৬৫০, ০৭৩১৬৬৬, ০০৪৫৩১৩, ০২৩২২৫২, ০৪৫৮৫০৫, ০৬৪১১৯২, ০৭৬৮৭৯৫, ০০৪৮৫০৩, ০২৩৮৫৭০, ০৫৪০৮৭১, ০৬৫৮৫০২, ০৭৮৪৪৩৫, ০০৯১৯২৮, ০২৪৫৩১১, ০৫৭৮০৮৮, ০৬৬০৭২৩, ০৮৬৪০৭৮, ০০৯৬১২১, ০২৭১৬৯৭, ০৫৮২৯৫৬, ০৬৯৭১৭৭, ০৮৬৬৪৯১, ০১৪৬৮৯৩, ০২৮৪৪২১, ০৫৯৭৩৭৮, ০৭০০৩৬১, ০৮৮৪৬২৩, ০১৬০০৮৬, ০৩০৩০০৮, ০৬১৩৬০২, ০৭২০৩৩৯ এবং ০৯০৪৭৯৫।

প্রাইজবন্ড হলো বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত এক ধরণের নিরাপদ ও সুদমুক্ত কাগুজে সঞ্চয়পত্র বা সিকিউরিটিজ। এটি মূলত লটারির মতো কাজ করে, তবে এটি প্রচলিত লটারি নয়।

প্রাইজবন্ডে কোনো নির্দিষ্ট বা নিয়মিত সুদ পাওয়া যায় না। এর পরিবর্তে বছরজুড়ে ড্র-এর মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। বছরে চারবার ড্র অনুষ্ঠিত হয়। তারিখগুলো হলো: ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর।

এএইচ