Dhaka Mail Logo

অর্থনীতি

এপেক্সের জুতা-স্যান্ডেলসহ সকল পণ্যে আজ ২৬ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে আড়ম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে ‘ফাউন্ডার্স ডে’। তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্তাকে স্মরণ করে দেশজুড়ে থাকা প্রতিষ্ঠানটির ৫০০টিরও বেশি স্টোরে এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে এপেক্সের সকল পণ্যে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ২৬ শতাংশ ছাড়।

APEX_PIC2

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই বিশেষ ছাড় শুধু রিটেইল আউটলেটেই নয়, বরং অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও উপভোগ করা যাবে। এর ফলে জুতা, স্যান্ডেল, লেদার ব্যাগ, বেল্ট, বিভিন্ন অ্যাকসেসরিজ ও অ্যাপারেলসহ পরিবারের সব বয়সী সদস্যের জন্য প্রয়োজনীয় পণ্য কেনা যাবে। পাশাপাশি নারীদের জন্য রয়েছে বৈচিত্র্যময় আকর্ষণীয় কালেকশন।

আরও পড়ুন: ঢাকায় চলছে পাকিস্তানি পণ্যের মেলা

নতুন ডিজাইন ও নানা আকর্ষণীয় কালেকশন ঘিরে ক্রেতাদের দারুণ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফাউন্ডার্স ডে-র এই বিশেষ ছাড়কে কেন্দ্র করে দেশের প্রতিটি স্টোরেই এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও ক্রেতারা বিশেষ দিন ও মৌসুমকে মাথায় রেখে পছন্দের এপেক্স পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার দারুণ অভিজ্ঞতা উপভোগ করছেন।

APEX_2

এপেক্সের সঙ্গে এ দেশের মানুষের দীর্ঘ পথচলাকে আরও অর্থবহ করতে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর এই ক্যাম্পেইনটি পালন করে থাকে প্রতিষ্ঠানটি। সৈয়দ মঞ্জুর এলাহী সর্বদা গুণগত মান ও গ্রাহকের আস্থার ওপর ভিত্তি করে এপেক্সকে গড়ে তুলেছিলেন। তার সেই স্বপ্নকে স্মরণ করতে এবং এই বিশেষ কেনাকাটার অভিজ্ঞতার অংশ হতে ক্রেতাদের নিকটস্থ এপেক্স আউটলেটে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এজেড