Dhaka Mail Logo

অর্থনীতি

উড অ্যান্ড মেটাল এক্সপোতে আধুনিক মেশিনারিজ প্রদর্শন করছে ‘কারখানা’

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত বাংলাদেশ উড অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজ এক্সপো ২০২৬-এর ১০ম সংস্করণে আধুনিক শিল্প প্রযুক্তি ও মেশিনারিজ প্রদর্শন করছে ‘কারখানা গ্রুপ’। তিন দিনের এই শিল্পমেলার আজ শেষ দিন। মেলার Expo Zone-এর B18-19 নম্বর স্টলে প্রতিষ্ঠানটির বিভিন্ন উচ্চপ্রযুক্তির মেশিনারিজ প্রদর্শন করা হচ্ছে।

দেশের উড, ফার্নিচার, মেটাল ও সংশ্লিষ্ট শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং উদ্যোক্তাদের জন্য উন্নতমানের মেশিনারিজ ও প্রযুক্তিগত সমাধান সহজলভ্য করার লক্ষ্যেই এবারের এক্সপোতে অংশগ্রহণ করেছে কারখানা।

এক্সপোতে কারখানার স্টলে প্রদর্শিত হচ্ছে উন্নত প্রযুক্তির CNC Router Machine, Fiber Laser Machine, Glass Shaping Machine, Edge Banding Machine, Boring Machine-সহ বিভিন্ন ধরনের শিল্প মেশিনারিজ। এসব মেশিনের সক্ষমতা, ব্যবহারিক প্রয়োগ, উৎপাদন দক্ষতা এবং বিভিন্ন শিল্পখাতে এর সম্ভাব্য ব্যবহার সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হচ্ছে।

আধুনিক শিল্প উৎপাদনে নির্ভুলতা, গতি ও মান নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর মেশিনারিজের গুরুত্ব দিন দিন বাড়ছে। বিশেষ করে ফার্নিচার, উডওয়ার্কিং ও মেটাল শিল্পে কম সময়ে অধিক নির্ভুলতার সঙ্গে উৎপাদন নিশ্চিত করতে CNC, লেজার ও অন্যান্য স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এক্সপোতে এসব প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি উদ্যোক্তারা নিজেদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মেশিনারি সম্পর্কে কারখানার বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

dc1ad79c-f229-420b-9d61-978b781b2a75

কারখানা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিল্পখাতে আধুনিক মেশিনারিজ সরবরাহের পাশাপাশি মেশিনের ইনস্টলেশন, ব্যবহারিক প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, শুধু মেশিন সরবরাহের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তারা যাতে তাদের বিনিয়োগের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির সঙ্গে ব্যবসায়ীদের পরিচিত করিয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে কারখানা। উদ্যোক্তার ব্যবসার ধরন, উৎপাদনের পরিমাণ ও প্রয়োজন অনুযায়ী সঠিক মেশিনারি নির্বাচন এবং প্রযুক্তিগত সমাধান নির্ধারণে সহযোগিতা করাও প্রতিষ্ঠানটির কার্যক্রমের অংশ।

কারখানার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের উড, ফার্নিচার ও মেটাল শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হলে উৎপাদন সক্ষমতা, পণ্যের মান এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। সেই লক্ষ্যেই উদ্যোক্তাদের কাছে আধুনিক মেশিনারি ও প্রযুক্তিগত সমাধান পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এজেড