Dhaka Mail Logo

অর্থনীতি

ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদনে রিহ্যাব সভাপতি মো. আলী আফজালকে ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার সভাপতি পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, এফবিসিসিআইয়ের প্রশাসক, বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব, বাণিজ্যসচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এমআর/এআর